অসম্পূর্ণ মানুষ-৫
- তাসনিম রিফাত

আমি তো দেখিনি শতাব্দীর সুন্দরতম ফুল।
চিরকাল দেখেছি নৈরাজ্যের ভোরে ফুটেছে সন্ত্রাসের ফুল!
আমি তো দেখিনি চাঁদের স্নিগ্ধ জোছনা,
আমার চোখের সামনে শুধু রক্তের হলিখেলা।
কান পাতলেই আমি শুনতে ,
বুভুক্ষ পাকস্থলীর কান্না।
চতুর্দিকে তাকালেই দেখি,
স্বার্থ আর বিভেদের কারসাজি।
আমি দেখেছি শুধু সুখের অবহেলা,
চোখ খোলা রাখবো কিভাবে বলো ?
হে জীবন ,
দেখোছো কি দুর্ভিক্ষ কেমন হয়?
কেমন হয় দারিদ্রতা?
কেমন হয় শীতার্তের যন্ত্রণা?
দেখেছি কি কখনও রাস্তায় সেই সব উদ্বাস্তুদের?
যে খাবারের আশায় নিত্য অপেক্ষারত।
মাঝে মাঝে তার ইচ্ছা হয় সব ক্ষুধাকে খেয়ে নিতে!
তার চোখ থাকে জলে ছলছল।
পৃথিবীর তিন ভাগ জলই তার চোখের কব্জায়।
নীরব মৃত্যুর দাসত্ব তার শিরায় শিরায়।
উত্তর দাও হে সময়...
তারা কি শান্তিময় স্থল পাবে?
নাকি মুখ বুজে সব সহ্য করে যাবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026